Warrenty Policy
🔧 BN TECHNOLOGY ওয়ারেন্টি ও গ্রাহক সেবা নীতিমালা
সম্মানিত ক্রেতাগণ,
BN TECHNOLOGY সর্বদা ক্রেতাদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে থাকে। আমরা বিশ্বাস করি, ভালো মানের পণ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিক্রয়োত্তর সেবাও সমান গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকল গ্রাহকের জন্য একটি স্বচ্ছ ও স্পষ্ট ওয়ারেন্টি ও রিটার্ন পলিসি অনুসরণ করা হচ্ছে। অনুগ্রহ করে আমাদের থেকে যেকোনো পণ্য ক্রয়ের পূর্বে নিচের নীতিমালা মনোযোগ দিয়ে পড়ুন।
🛠️ ওয়ারেন্টি সম্পর্কিত সাধারণ নির্দেশিকা
- BN TECHNOLOGY শুধুমাত্র সেইসব পণ্যের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রদান করে, যেগুলোর ওপর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ারেন্টি ঘোষণা করেছে।
- আমাদের ওয়ারেন্টি সেবা সরাসরি প্রস্তুতকারী বা আমদানিকারকের নীতিমালার উপর ভিত্তি করে পরিচালিত হয়। BN TECHNOLOGY শুধুমাত্র মধ্যস্থতাকারী হিসেবে ওয়ারেন্টি কার্যক্রমে সহায়তা করে।
- পণ্যের ব্র্যান্ড এবং মডেলভেদে ওয়ারেন্টির সময়সীমা ১ থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে।
- ব্যাটারি, অ্যাডাপ্টার, কনজ্যুমেবল যন্ত্রাংশ (যেমন কার্টিজ, হেড, রোলার) সাধারণত স্বল্প মেয়াদের ওয়ারেন্টি পায় বা ওয়ারেন্টির আওতার বাইরে থাকে।
🔁 পণ্য রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতিমালা
- অনলাইন অর্ডারকৃত পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে যদি কোনো মেনুফ্যাকচারিং ত্রুটি পাওয়া যায়, তাহলে আমাদের হটলাইনে যোগাযোগ করে সমস্যার বিস্তারিত জানাতে হবে।
- পণ্য ব্যবহৃত না থাকা, বক্স ও অ্যাক্সেসরিজ অক্ষত থাকা, এবং স্ক্র্যাচ না থাকা শর্তে পণ্য পরিবর্তনযোগ্য।
- ভুল পণ্য ডেলিভারি হলে তা খোলার আগেই আমাদেরকে জানাতে হবে; বক্স খোলা বা ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে পরিবর্তন সম্ভব নয়।
- রিপ্লেসমেন্ট এর জন্য ঢাকার ভেতরে TK. 200/- এবং ঢাকার বাইরে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে।
🔒 ওয়ারেন্টি বাতিল হওয়ার কারণসমূহ
- পানিতে ভেজানো, পুড়ে যাওয়া, ভাঙা, অতিরিক্ত স্ক্র্যাচ ইত্যাদি ব্যবহারজনিত ক্ষতিগ্রস্ত পণ্য।
- সিরিয়াল নাম্বার/স্টিকার মুছে যাওয়া বা নষ্ট হওয়া।
- BIOS/অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেট করে দেওয়া ডিভাইস।
- অনুমোদিত ইঙ্ক/টোনার ছাড়া প্রিন্টারে ভিন্ন ব্র্যান্ড ব্যবহার।
- ফাংগাস, মরিচা বা চিপস/মাদারবোর্ডে পিন ক্ষতি।
💡 লাইফটাইম ওয়ারেন্টি
- বাজারে যতদিন পণ্যটি প্রচলিত রয়েছে ততদিন পর্যন্ত এটি লাইফটাইম ওয়ারেন্টি সেবা পাবে।
- EOL (End of Life) ঘোষণা করা হলে সেই পণ্যের ওয়ারেন্টি অকার্যকর হবে।
- বিসিএস নীতিমালা অনুযায়ী, লাইফটাইম ওয়ারেন্টির সর্বোচ্চ সময়সীমা ২ বছর।
📦 সার্ভিস ও রিপেয়ার
- ওয়ারেন্টির আওতায় কোনো পণ্য রিপেয়ার করতে সাধারণত ৫-৪০ কার্যদিবস সময় লাগতে পারে, যেহেতু যন্ত্রাংশ আমদানী নির্ভর।
- সার্ভিস চলাকালীন কোনো ডাটা/সফটওয়্যার হারিয়ে গেলে BN TECHNOLOGY দায়ী থাকবে না।
- ডেড পিক্সেল সংক্রান্ত মনিটর সমস্যায় ওয়ারেন্টি ক্লেইমের জন্য কমপক্ষে ৩টি ডেড পিক্সেল থাকতে হবে।
⚠️ বিশেষ সতর্কতা
- কোনো তৃতীয়পক্ষ বা ব্যক্তি থেকে ইনভয়েসবিহীন BN TECHNOLOGY-এর নামে পণ্য ক্রয় করে প্রতারিত হলে আমরা কোনো দায়ভার গ্রহণ করবো না।
- ওয়েবসাইটে টেকনিক্যাল ত্রুটিজনিত কারণে প্রদর্শিত দামে অর্ডার বাতিল করার অধিকার BN TECHNOLOGY সংরক্ষণ করে।